crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধান সংশোধনে প্রয়োজন হবে গণভোট: ড. আলী রীয়াজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ জানান, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদগুলোতে সংশোধন আনতে গণভোট অপরিহার্য। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার গঠনে মূলত দলগুলোর ভিন্নমত নেই। তবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে এখনো পদ্ধতিগত বিষয়ে ঐক্য হয়নি। বিষয়টি নিরসনে রাজনৈতিক দলগুলো কমিশনকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছে।’

কমিশন এখন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শিগগির একটি মতামত দেবে বলেও জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধানে পৌঁছানো যাবে। কারণ কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদুল হক খান দুলাল এমপিসহ করোনায় সুস্থ হলেন আরও সাত নেতৃবৃন্দ

ঘোড়াঘাটে কাজী শুভ রহমান চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এইচ এস এস স্কোরিং এ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম বিভাগে প্রথম এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন

কুরবানির পশুর লাম্পি স্কিন রোগে খামারীরা হতাশ, রোগ নিরাময়ে মাঠে রয়েছে ভেটেরিনারী টিম

কুরবানির পশুর লাম্পি স্কিন রোগে খামারীরা হতাশ, রোগ নিরাময়ে মাঠে রয়েছে ভেটেরিনারী টিম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ হবে এনটিআরসিএ এর মাধ্যমে

ঝিনাইদহের পানামি স্কুলে বাইসাইকেল বিতরণ করলেন ইউএনও শাম্মি ইসলাম