crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকার মোহাম্মদপুরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ ঢাকার মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডের বুশরা ডেন্টাল ক্লিনিকের সামনের একটি বাসা থেকে শুভ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শুভ ওয়ালটন গ্রুপের সেলস বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার এসআই মো. ফারুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই এলাকার বাসার একটি রুমের ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের গলায় একটি ওড়না পেঁচানো ছিল এবং ওড়নার বাকি অংশ ফ্যানের সঙ্গে ঝুলানো ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত যুবকের স্ত্রী জানিয়েছেন, বিকেলে শুভ অফিস থেকে বাসায় ফেরার পর সিগারেট খাওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এতে রাগান্বিত হয়ে দুইজনই ফ্ল্যাটের দুই রুমে চলে যান। মাগরিবের আযানের সময় স্ত্রী নামাজ পড়তে যাবেন, এমন সময় তিনি দেখেন শুভ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে তিনি একটি ছুরি দিয়ে ফাঁস দেওয়া ওড়না কেটে দিলে শুভর মরদেহ নিচে পড়ে যায়। পরে তিনি থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শুভর মরদেহ উদ্ধার করে।

এসআই ফারুকুল বলেন, শুভ আত্মহত্যা করেছেন কিনা বা তাকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং ঘটনার তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। আপাতত বিষয়টি রহস্যজনক বলেই মনে হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বিদেশি পি’স্তলসহ যুবক গ্রে’ফতার

ডোমারে মসজিদে নামাজ পড়তে না দেয়া ও একঘরে করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

রমজানে স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

হলমার্ক কেলেঙ্কারি: সোনালী ব্যাংকের সাবেক ৮ শীর্ষ কর্মকর্তাসহ ১১ জনের কারাদণ্ড

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

পুঠিয়া-দূর্গাপুরে নৌকার পালে ঈগলের থাবা, নৌকাডুবির আ’শঙ্কা

পঞ্চগড়ে নদী দ’খলমুক্ত করার দাবিতে মানববন্ধন

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ গাঁজাসেবীর কারাদণ্ড 

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা

১৫০টি অক্সিজেন সিলিন্ডার পেলো পঞ্চগড় সদর হাসপাতাল