crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা-১৪ আসনে আ’লীগের প্রার্থী হতে চান, ত্যাগী নেতা আকরাম হোসেন বাদল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩০, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

 

লিটন গাজী,ঢাকা>> রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–১৪ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। গত ৪ এপ্রিল মারা যান এই আসনের সংসদসদস্য আসলামুল হক।ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লকডাউনের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। ঢাকা–১৪ আসনের নৌকার প্রার্থী হাতে চান আকরাম হোসেন বাদল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মন্ডলীর সাবেক সদস্য ও জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কঁরগাও ইউনিয়নের ভুনা গ্রামের মরহুম তোতা মিয়ার পুত্র। বর্তমানে ঢাকায় বসবাস করেন।

ঢাকা–১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের আত্মার মাগফিরাত কামনা করে আকরাম হোসেন বাদল বলেন, আসলাম ভাই নেই। বাস্তবিক কারণেই এখানে উপনির্বাচন হবে। আমি দীর্ঘদিন দলের সঙ্গে আছি। নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে দাঁড়াই। দল ও নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তরুণদের মূল্যায়ন করেন। এজন্য অন্যদের মতো আমিও দলীয় মনোনয়ন প্রত্যাশী।

জানা গেছে, আকরাম হোসেন বাদল ১৯৯১ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৩নং ওয়ার্ড ২নং ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩–৯৪ সালে ৩নং ওয়ার্ডে এবং ১৯৯৪–৯৭ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সহ- সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮–৯৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আকরাম হোসেন বাদল ২০০১–০৫ সাল পর্যন্ত রাজনৈতিক মামলায় কারাবন্দী ছিলেন। ২০০৫ সালে কারামুক্তির পর আওয়ামী তরুণ লীগ নামে সংগঠন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ওই বছরই হামলার শিকার হন আকরাম হোসেন বাদল। মাথার খুলি ফেটে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। এ ঘটনায় বিএনপি–জামায়াত কর্মীদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেন। ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মন্ডলীর সদস্য মনোনীত হন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির একাধিক সিনিয়র নেতাদের বিরুদ্ধে করা তিনটি মামলার বাদী আকরাম হোসেন বাদল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামালপুরে আরও ১৩জন করোনায় আক্রান্ত, সর্বমোট শনাক্ত ৫২৫ জন

সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে শিশু চা’ঞ্চল্যকর ইমন হ’ত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডোমারে নারী দিবস উপলক্ষ্যে গণ নাটক অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন শুরু

কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই অন্তঃসত্ত্বা পারভিনের মৃত্যু

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে নাবিক ভর্তির নামে প্র*তারকচক্রের ৩ সদস্য আটক

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা কমিশনের রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সক্ষমতা কমিশনের রয়েছে- স্থানীয় সরকার মন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর