crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা মেডিকেলে ২০ কোটি টাকা খাবারের বিল অস্বাভাবিক : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ও নার্সদের ২০ কোটি টাকা খাওয়ার খরচ অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, এতে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনি আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা ঠিকই বলেছেন। এক মাসে ২০ কোটি টাকা খাবার বিল, অস্বাভাবিকই মনে হচ্ছে।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কাজে জড়িত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং স্টাফদের খাওয়া বাবদ এক মাসে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। এই ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, এটা আমরা তদন্ত করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে। এখানে কোনো অনিয়ম হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কার্যকর পরিকল্পনার কথা সংসদে তুলে ধরেন।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে অতীতে আমরা ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবো না। যতই বাধা আসুক তা মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের কোনো মানুষকে আমরা অভুক্ত থাকতে দেব না।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির মূলোৎপাটন করেই আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ জন আহত

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় চার জন গ্রেফতার, বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

আদমদীঘিতে বিলাসবহুল গাড়ীতে মাদক পাচার, দেড় মণ গাঁজাসহ গ্রেফতার-৩

ধর্ষণ নিয়ে ফখরুলের বক্তব্য হাস্যকর: তথ্যমন্ত্রী

লালমনিরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

কলম সৈনিক সাইফুল আলম অসুস্থ