crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ‘ইদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।এসব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি ব্যাপক। আশা করি, এ বছর মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোনো যানজট হবে না।’

বুধবার দুপুরে আসন্ন পবিত্র ইদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চলমান কার্যক্রম ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নকরণ কার্যক্রম পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনের জন্য মহাসড়কে মহড়া দেয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড.মো. নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস, দাউদকান্দি উপজেলা আওয়ামীদলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া এবং কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমুখ।।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশের প্রতিটি থানাকে জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পরিণত করতে হবে : আইজিপি

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম স্থানে শেখ হাসিনা

সরিষাবাড়ীতে মেয়র রুকুনুজ্জামান রোকনের কুখ্যাত ক্যাডারের নগ্ন হামলার প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানব বন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শণ

জামালপুরে ভুয়া মানবাধিকার কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক কাউসার গ্রেপ্তার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

আইজিপি’র সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

শ্রীলঙ্কা সফরে ৩-৪ টা প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত