crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৫ দোকানী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূলে বিক্রির দায়ে ৫ দোকানীকে আটক করেছে ডোমার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯নভেম্বর) দুপুরে হঠাৎ করে গুজব উঠে লবণের দাম পেঁয়াজের মতো বৃদ্ধি হবে। বিষয়টি ছড়িয়ে পড়লে অনেক দোকানী বেশি দামে লবণ বিক্রি শুরু করে। ঘটনার পরেই ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ দোকানীকে আটক করে। আটকরা হলেন, ডোমার কলেজ পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫৫), ছোট রাউতা বাসস্ট্যাণ্ড এলাকার মৃত নিমাই মালাকারের ছেলে মঙ্গল মালাকার (৫০), ছোট রাউতা আন্ধারু মোড় এলাকার দুলাল কর্মকারের ছেলে চঞ্চল কর্মকার (১৯), বোড়াগাড়ী বাজার থেকে দক্ষিণ মটুকপুর ্এলাকার মৃত হোসেন আলীর ছেলে রুবেল ইসলাম (৪৫), বোড়াগাড়ী বাজার এলাকার মৃত আকবর আলীর ছেলে আজগার আলী (৪৮)। সে সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকারে আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবে প্রত্যেক দোকানদারকে ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

হোমনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে ছাই, ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

নাসিরনগরে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৩৫

আগামী জুন মাসেই চালু হবে চিলাহাটী হলদীবাড়ী রেল পথ : এমপি সুজন

করোনায় আক্রান্ত জবি’র কর্মচারীর মৃত্যু

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

দিঘলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ২৭