crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মোটরসাইকেল চুরির মামলার আসামি সোহেল ডাকাতি মামলায় আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের মোটরসাইকেল চুরির মামলার সেই আসামি সোহেলকে এবার ডাকাতি মামলায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, নীলফামারী জেলার দারোয়ায়ী টেক্সাইল মিল এলাকার কাজীর হাট বারোঘরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে গত ২৯অক্টোবর/১৯ গভীর রাতে মৃত আব্দুল জব্বারের ছেলে একরামুল হকের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। পরবর্তীকালে একরামুল হক বাদী হয়ে ৩৯৫/৩৯৭ ধারায় নীলফামারী সদর থানায় ডাকাতি মামলা নং- জিআর-৪০৭/১৯ দায়ের করে। পুলিশ সেই মামলায় ডোমার উপজেলার পৌর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেলকে তার বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি প্রতিবেদককে জানান, সোহেল পারভেজ আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মাদক, চোরা চালান ও নারী নিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ২০জুন/১৯ ডোমার থানা পুলিশ তাকে ১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ওই রাতেই অভিযান চালিয়ে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। ওই মামলায় সোহেল একজন এজাহারভুক্ত অন্যতম আসামি বলে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ

রংপুরে থমকে গেছে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্পের কাজ (পর্ব-২)

ঘাটাইলে ৪ স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক-২

২১শে ফেব্রুয়ারির ১ম প্রহরে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) -এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য প্রদান

শিকড় ঝিনাইগাতী’ সংগঠনের উদ্যোগে ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ

ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদণ্ড

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

হোমনায় এশিয়ান টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি শুভ অস্ত্রসহ গ্রেফতার

সরিষাবাড়ীতে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট