crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মাদক কারবারি ওমর ফারুকের ৩ মাসের জেল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২০ ২:০২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মাদক কারবারি ওমর ফারুক (২২) কে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ইট ভাটার কাছে তাকে মাদক বিক্রয় কালে আটক করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত রায় প্রদান করেন। ওমর ফারুক উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী বাবলু হোসেনের ছেলে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও তাকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়। বুধবার সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত

ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

হোমনায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

পুঠিয়ায় আইন প্রয়োগ করেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

রিয়াদ বিমানবন্দরে হা*মলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

নাসিরনগরে ইউসিসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত