crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৭, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় একযোগে নীলফামারীর ডোমার উপজেলায় ১৩টি স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩টি বিটে পৃথকভাবে এ সমাবেশের আয়োজন করেন ডোমার থানা। ইউনিয়ন পরিষদ বিটে ইউপি চেয়ারম্যান ও পৌরসভা বিটে মেয়র ও কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী, নারী নেত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় ডোমার সরকারি কলেজ মাঠে বিটের দায়িত্বপ্রাপ্ত এএসআই ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু। বিশেষ অতিথি হিসেবে, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সেফ গ্রুপ অব স্যানি মার্ট কোং পরিচালক আবু আসাদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, সাধারণ সম্পাদক জোসনা আরা কাজল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে অচিরেই ধর্ষণ ও নারী নির্যাতন দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ত্রাণের অপব্যবহার বরদাশত করবো না : প্রধানমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রংপুরে নিয়ন্ত্রণহীন সবজি বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ডোমার থানা পুলিশের সহায়তায় ১২ দিনের শিশুকে ফিরিয়ে দিলো মা-বাবার কাছে

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অ’স্ত্র নিয়ে হা’মলাকারী আসাদ গ্রেফতার

যশোরে ফুটপাতে পড়ে থাকা বৃদ্ধের পাশে দাঁড়ালেন পুনাক সভানেত্রী

হোমনায় বিনা কারণে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

পর্যটকদের বিনোদন দিতে মহানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে “ওয়াক ওয়ে”

খানজাহান আলী থানা পুলিশের অভিযানে অ-স্ত্র ও গু-লি-সহ গ্রেফতার-১

ঝাওলা গোপালপুর কলেজের উপাধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সহ.অধ্যাপক তারিকুল ফেরদৌস