crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কোন্দলের মধ্য দিয়ে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৫, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কোন্দলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা গাড়ী থেকে নামার সাথে সাথেই উপজেলা যুবদলের একাংশ ভুয়া কমিটি বলে শ্লোগান দিতে শুরু করে। অতিথিরা মঞ্চে প্রবেশ করলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়, একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অনুষ্ঠানের পরিবেশ শিথিল না হওয়ায় স্বল্পসময়ে অনুষ্ঠান শেষ করে চলে যান অতিথিগণ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেত্রীবৃন্দ নীলফামারী ও ডোমার উপজেলা যুবদলের প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। সোমবার (২৪আগস্ট) বিকাল ৩টায় ডোমার নাট্যসমিতি মঞ্চে , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার আয়োজনে, জেলা যুবদলের সভাপতি, এএইচএম সাইফুল্লাহ্ রুবেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন আকিল, সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে , চৌধুরী মুহাম্মদ মুহা বিল্লাহ্ আবু নুর, সহ-সভাপতি (রংপুর বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,রেজা পাহলভী মাসুম যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সিএম বাবুল সহ-সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, নাজমুল আলম নজু যুগ্ম সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ইমরান হোসেন মানিক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মাহফুজ-উন-নবী ডন সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম কালু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, ডোমার উপজেলা যুবদলে সভাপতি ইফতেখারুল আলম তিতুমির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শোক সংবাদ

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

খুলনায় জিআরপি পুলিশের ওসিসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা

ডোমারে প্রধান সড়ক মেরামতে ধীরগতি, অন্য ৪টি সড়কের বেহাল দশা

ঝিনাইদহের অজ গ্রামের বনবাদাড়ে নাম না জানা শাকসব্জিতে ভরপুর

নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

সেই অগ্নিদগ্ধ শিশু কন্যা সাথীর চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু