crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কাভার্ডভ্যানচাপায় নিহত ২,আহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ


নীলফামারী প্রতিনিধি॥ মাছ বহনকারী  কাভার্ড ভ্যানের চাপায়  ব্যাটারী চালিত অটো ভ্যান চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।শনিবার (২১শে মার্চ)দিনগত রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে পুলিশ গ্রেফতার করেছেন।নিহতরা হলেন- ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি গ্রামের চাকঠাপাড়ার মৃত অফির উদ্দিনের ছেলে ভ্যান চালক সাইফুল ইসলাম(৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নিলাহাটী শালমারী গ্রামের মৃত, রফিক উদ্দিনের ছেলে ভ্যানযাত্রী আজিজার রহমান(৬০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডোমারমুখি মজিদ এন্ড সন্সের একটি মাছ বহনকারী দ্রুতগতির কাভার্ড ভ্যান ঘটনাস্থলে যাত্রীবাহী ব্যাটারী চালিত (অটো) ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন পিষ্ট হয়ে নিহত হয়। এসময় ব্যাটারী চালিত ভ্যানের অপর যাত্রী শাহমারী গ্রামের ওসরত আলীর ছেলে আব্দুল হাকিম(৫০) গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ দুটি  উদ্ধার করেন ও আহত আব্দুল হাকিমকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।পরে আহত ব্যক্তির অবস্থা গুরুতর দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ(রমেক)হাসপাতালে হস্তান্তর করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার,(ডোমার-ডিমলা সার্কেল)জয়ব্রত পাল, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, নীলফামারী ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক এনামুল হক।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তরর করা হয়েছে।ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্র মিরাজকে জবাই করে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

হোমনায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে চার দোকানির জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কেন্দুয়ায় স্কুলছাত্র হ’ত্যার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর অ*ত্যাচার-নি*র্যাতন হয়েছে: এ জেড এম জাহিদ

ঝিনাইদহে স্বল্প আয়ের মানুষের জন্য অল্প দামে টিসিবির পণ্য বিক্রি

ঝিনাইদহে হত্যা মামলাকে পুঁজি করে চলছে চাঁদাবাজি ও লুটপাট, বাড়ি ছাড়া অসহায় ১৫ টি পরিবার

ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগ,স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক

কিশোরগঞ্জে হাওরে টেকসই বেড়িবাঁধ নির্মাণে খুশি কৃষকরা