crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিম উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০১৯ ২:২০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিমকে উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী সরকার পাড়া গ্রামের এক কৃষকের কন্যা। কেতকীবাড়ী আফগ্রেট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্রী (১৩) কে ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে জোবায়েদুল ইসলাম শাকিল (৩২) প্রায় সময় স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দিতো। স্কুল ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায়, শাকিল ক্ষিপ্ত হয়ে উঠে। যার কারণে শাকিল ও তার সহযোগী মিলে গত ২৮অক্টোবর রাতে ফোনে কৌশলে স্কুল ছাত্রীকে বাড়ীর বাহিরে ডেকে নিয়ে এসে অপহরণ করে নিয়ে যায়। ডিমলা এলাকায় এক বাড়ীতে রেখে গত ৬দিন ধরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ডোমার থানায় ৩জনকে আসামী করে ৭/৯ (১)/৩০ ধারায় অপহরণ ও ধর্ষণ মামলা নং-০৪, তারিখ-০৩/১১/১৯ দায়ের করে। রবিবার (৩নভেম্বর) দুপুরে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধানের নেতৃত্বে একদল পুলিশ ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার একটি বাড়ী থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিক্টিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলায় পাঠানো হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

চকরিয়ায় সাফারী পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে কর্তৃপক্ষ ও ইজারাদার

নাসিরনগরে করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ায় জুগিয়া স্ত্রীকে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

পুঠিয়ায় আঁখ ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ

ঝিনাইদহের মধুহাটি ইউপি নায়েবের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য ও কর পরিশোধ রশিদ ছিঁড়ে ফেলার অভিযোগ

ইংরেজি নববর্ষকে সামনে রেখে কালীগঞ্জের ফুল চাষিরা পার করছেন ব্যস্ত সময়