crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম এবং সিনিয়র শিক্ষক ভক্তি বিনোদ রায়, অফিস সহকারী আলী হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কাউটের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে বিদ্যালয় হলরুমে এক আলোচন সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ফাতেমা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, দাতা সদস্য আখতারুজ্জামান সুমন, মামুনুর রশিদ বসুনিয়া সজিব, উজ্জল কাঞ্জিলাল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষক, বর্তমান ও সাবেক ছাত্র, অভিভাবকসহ অনেকে বিদায়ী শিক্ষকদের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক রবিউল আলম, ভক্তি বিনোদ রায়, অফিস সহকারী আলী হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক জাবেদুল ইসলাম সানবীন, মনিরা খাতুন, মেহেরুন আক্তার পলিন বক্তব্য রাখেন।

প্রধান শিক্ষক রবিউল আলম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০৯ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৩৪ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করে একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পান তিনি। বিদায়কালে অশ্রুসিক্ত নয়ন ছিলো সকলের চোখে। কান্নার ঢলে বিদ্যালয় প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে উঠে। সকলের কাছে দোয়া কামনা করেন বিদায়ী শিক্ষকগণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে সরকারিভাবে ধান ক্রয়ে কৃষক বাছাইয়ে উন্মুক্ত লটারি

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

জগন্নাথপুর বাজারে মাছ-আনাজ বিক্রির স্থান নিয়ে মতবিরোধ

কক্সবাজারে ‘ইয়াবা স’ন্ত্রাসী’ রোজিনা আকতারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডোমারে বর্ডারগার্ড পরিচয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে ৫জনের বিরুদ্ধে মামলা

রসিক কাউন্সিলর হারা’র বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও থানা ঘেরাও

রসিক কাউন্সিলর হারা’র বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও থানা ঘেরাও

বালিকাকে উত্যক্ত করায় মোরগ গ্রেফতার

প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান

হোমনায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

ময়মনসিংহে জেলা আ’লীগের উদ্যোগে মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন