crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর জেলার ডোমার উপজেলার পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ নৌকার মাঝি হয়ে ডোমার পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আবুল কালাম আজাদ ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব কলেজপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহান মাস্টারের তৃতীয় পুত্র। তিনি ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মরহুম  অ্যাডভোকেট ইছাহাক আলী সাহেবের হাত ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন।
প্রথম রাজনৈতিক জীবনে ১৯৮১ সালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে ডোমার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অপরদিকে ১৯৮৪ সালে ডোমার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে ডোমার থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সততা ও নিষ্ঠার সাথে রাজনৈতিক জীবন চলাকালীন ১৯৮৭ সালে ডোমার থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পান। ১৯৯২ সালে ডোমার থানা আ’লীগের সদস্য নির্বাচিত হন । ১৯৯৭ সালে ডোমার উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে ডোমার উপজেলা বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন তিনি।

সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ জানান, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ভুূমিকা পালন করি। সে সময় আমার নামে একাধিক মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে অদ্যাবধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে দলের সাথে রয়েছি। গণতন্ত্রের মানষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে ডোমার পৌর সভাকে মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে ২০২১ সালের ডোমার পৌর নির্বাচনে আমি আ’লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়িত ১০ হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ফকিরহাটে পুলিশ পরিচয়ে প্র-তা-র-ণা-র দায়ে ১ নারী আটক

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে মানব পা’চার মামলার নারী ভিকটিম উদ্ধার

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ওষুধ হস্তান্তর

শৈলকুপায় মুজিববর্ষ উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প

টাইমবো’মা বোঝাই সিএনজিতে যাতায়াত, বি’স্ফোরণে প্রা’ণহানির ঝুঁকিতে যাত্রী!

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও ৯১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৫৫৯

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুনঃ তথ্যমন্ত্রী