crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার পৌর নির্বাচনে মেয়র পদে ৩জনসহ মোট ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমার পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা। নির্বাচনী ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণি মর্যাদার ডোমার পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে গণেশ কুমার আগরওয়ালা মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় দলটির পক্ষ থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন নি। তবে দলটির বর্তমান কোন পদে না থাকা ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু এবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও পৌরসভাটি প্রতিষ্ঠালগ্নের পর এই প্রথমবার মেয়র পদে একমাত্র নারীপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আফরোজা নাজনীন রুমি। তিনি সাবেক মেয়র প্রয়াত আল-আজহার হোসেনের ছোট বোন।

ডোমার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুযায়ী ১০ অক্টোবর ছিল ডোমার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। কিন্তু শুক্রবার সরকারি ছুটি থাকায় প্রার্থীদের কথা বিবেচনা করে দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়। রোববার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৯ জন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে আ’লীগ দলীয় ১ জন এবং স্বতন্ত্র দুই প্রার্থী রয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল ৩টি পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার এবং ১৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই পৌরসভায় প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ হাজার ৫৪০জন ভোটারের মধ্যে নারী ভোটার ৬৮৭৩ জন এবং পুরুষ ভোটার ৬৬৬৭ জন রয়েছে। আগামী ২ নভেম্বর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিল এমপি আনারসহ শিক্ষকরা

ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগ এবং বাঙ্গরা ও ফটিকছড়ি উত্তর নামে দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত

নীলফামারীতে কিশোর-কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের পর্যালোচনা ও অ্যাডভোকেসী সভা

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী খু’ন

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী খু’ন

ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

ডোমারে জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

রংপুরে কারাবন্দি সাংবাদিক মিলনের মুক্তির দাবিতে মানববন্ধন

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

করোনা ভাইরাসে লণ্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু

ক্রিকেটার শরীফুল নিজ গ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত