crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার জোড়াবাড়ীতে প্রতিবন্ধী শিশুর টাকা আত্মসাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২০ ৩:২৮ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে এক অসহায় শিশুর প্রতিবন্ধী ভাতার টাকা মহিলা মেম্বার রিনা আফরোজের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝাড়পাড়া গ্রামের দিনমজুর ইয়াকুব আলীর দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আল-আমিন (৭) যার বই নম্বর-২৩৫২। গত ২৬ জুলাই আল-আমিনের মা বিউটি আক্তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ৯ হাজার টাকা উত্তোলন করে। সেই সময় জোড়াবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রিনা আফরোজ প্রতিবন্ধী আল-আমিনের মা বিউটির কাছ প্রতিবন্ধীর কার্ড করে দিয়েছে মর্মে ৫ হাজার টাকা অনৈতিক উৎকোচ দাবি করে। বিউটি এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রিনা মেম্বার কার্ড বাতিল করার হুমকি প্রদর্শন করে এবং শেষে জোরপূর্বক ৫হাজার টাকা ছিনিয়ে নেয় বলে প্রতিবন্ধী আল-আমিনের মা বিউটি অভিযোগ করেন।

ইউপি চেয়ারম্যান আবুল হাছান জানান, রিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার নিজ পরিবারের মধ্যে বয়স্ক, বিধবা ভাতাসহ তার নিজ নামে সন্তান গর্ভে না থাকার পরেও মাতৃত্ব ভাতার একাধিক কার্ড সুবিধা ভোগ করে আসছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রিনা আফরোজ প্রথমে অস্বীকার করলেও টাকা আত্মসাতের প্রমাণ দিলে ও সংবাদ প্রকাশ করলে প্রতিবেদককে মামলার হুমকি প্রদান করেন।

প্রতিবন্ধী আল-আমিনের সমুদয় টাকা ফেরত পেতে কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হত্যার রাজনীতি বন্ধে রংপুরে সংহতি সমাবেশ

ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন “উঊ ঋঐ” এর করোনা ভাইরাস প্রতিরোধে নানামূখী কার্যক্রম

আপাতত হচ্ছে না পে-স্কেল, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোহিঙ্গা সংকট নিরসনে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সংলাপ চায় এপিএইচআর

সিলেট প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক ধ্বংস

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

পঞ্চগড়ের আটোয়ারীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

পঞ্চগড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাগপার মানববন্ধন