crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৭, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৮ জনই বরিশাল বিভাগের। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিভাগের অন্য জেলায় ২৬ জন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২ জন, উত্তর সিটিতে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহী ২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৭ই জুন পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়াল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর টহল

আরপিএমপি’র হাজীরহাট থানা পুলিশ কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ধ্বংস

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উভয়ই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়’

নাসিরনগরে খান্দুরার পীর ডুমন রহ: এর ৪৪ তম উফাত দিবস পালিত

নাসিরনগরে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ঘরসহ হাঁস বিতরণ

রংপুর সিটি বাজারে ৩টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৯ প্রতিষ্ঠানের জরিমানা

কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম

পাবনার চাটমোহরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ভারতে মহানবি (স.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে বি’ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আইজিপি’র সঙ্গে ইউএন রেসিডেণ্ট কো-অর্ডিনেটরের সাক্ষাৎ