crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।’

এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন।’

সভায় বরিশালের বিভাগীয় কমিশনার,ছয় জেলার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বেগম রোকেয়া পদক ২০২১ পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে  হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

জনগণকে উন্নত সেবা প্রদানের জন্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ আইজিপি’র

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে, নতুন নীতিমালা জারি

মধুপুরে বীজ ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত

মুজিববর্ষে পুলিশ জনতার পুলিশে পরিণত হবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর

হোমনায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন