crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২০ ২:৩৬ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী॥মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাসুদ(১৬)নামের এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,সোমবার(১০ ফেব্রুয়ারি)রাত ৯টার সময় নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ঘাটেরপাড় লিপির বাজার নামক স্থানে।সে একই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোর মাসুদ ঘটনার দিন রাতে নিজ বাড়ি থেকে চাচাতো ভাইয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল চালিয়ে একাই ডিমলা সদরে যাবার পথে নাউতারা ইউনিয়নের ঘাটেরপাড় লিপির বাজার নামক সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামিদুর রহমান বলেন,আমরা ওই কিশোরকে মৃত অবস্থায় পেয়েছি।তবে তার মাথা ও পাজরে প্রচন্ড আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন,নিহত কিশোরের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে একটি জিডি(সাধারণ ডায়েরি) করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ইলিশের প্রজননকালে ধূম্রজাল : কৃষিবিদ আবুল কাশেম

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

ডোমারে উপজেলা ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে সর্বত্র গাঁজার গন্ধ, উদ্বিগ্ন এলাকাবাসী

বার্সার অনুশীলন দিয়েই কি নতুন মৌসুম শুরু করবেন মেসি ?

কিশোরগঞ্জের ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড়ে সাপের দংশনে সাপুড়ের মৃত্যু