crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে পল্লীশ্রী’র চেক বিতরণ ও যুবদের নিয়ে ওরিয়েন্টেশন

নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় পল্লীশ্রী’র আয়োজনে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সংযুক্তকরণের জন্য প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ ও উপজেলা যুব কাউন্সিল নেটওয়ার্কের সাথে যুবদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(৯ জুন)দুপুরে উপজেলা পল্লীশ্রী ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই চেক বিতরণ ও ওরিয়েন্টেশন বাস্তবায়ন করেন।এ সময় ছয়জন প্রতিবন্ধীর প্রত্যেকের মাঝে সাত হাজার করে মোট বিয়াল্লিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পল্লীশ্রী রি-কল প্রকল্পের ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ।অপরদিকে একই স্থানে পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পে কর্মরত এলাকার যুবদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।এতে তিরিশজন যুব ও দু’জন যুব কাউন্সিল সদস্য অংশগ্রহণ করেন।আয়োজক ও অতিথিবৃন্দ মনে করেন, প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণের ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা আয়-মূলক কাজের সাথে যুক্ত হয়ে সমাজের মূল ধারায় ফিরে আসতে পারবে ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে যুবতীকে ধর্ষণ, থানায় মামলা করায় বাদীকে হুমকি

নিজের ভাই-ভাতিজাদের সরকারি ঘর করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে শৈলকুপার চেয়ারম্যান

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত

রংপুরের খলিশাকুড়িতে দীর্ঘ আড়াই বছরে হাইটেক পার্ক নির্মাণে নামসর্বস্ব সাইনবোর্ড ছাড়া আর কোনো অগ্রগতি নেই

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ

হোমনায় নবনির্বাচিত এমপির নির্দেশে সাবরেজিস্ট্রি অফিসের ‘সেরেস্তা’ বন্ধ

পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১

সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছা