crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২১ ১১:১৫ অপরাহ্ণ
ঝিনাইদহে শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে একাধিক বিয়ে করার অভিযোগ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

তথ্য গোপন করে একাধিক বিয়ে করায় একেএম ইব্রাহীম ওরফে খায়ের নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। একেএম ইব্রাহীম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আব্দুল গনির ছেলে ও গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের তৃতীয় স্ত্রী মিতা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ঝিনাইদহ উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর বৃহস্পতিবার বিকালে জানান, শিক্ষক ইব্রাহীমের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাও হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিতা খাতুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০২০ সালের ২৯ এপ্রিল এক লাখ টাকার কাবিনে তাদের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন এটা তার স্বামীর তৃতীয় বিয়ে। এর আগে রহিমা খাতুন ও ইয়াসমিন নামে তার স্বামীর আরো দুইটি স্ত্রী ছিল। দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন ১৫ বছর সংসার করে স্বামীর লাম্পট্য ও নির্যাতনের কারণে ঢাকায় চলে যান। এখন প্রথম স্ত্রী রহিমা খাতুন ও তিনি সংসারে আছেন। মিতা খাতুনের ভাষ্যমতে বিয়ের পর থেকেই স্বামী একেএম ইব্রাহীম দুই লাখ টাকার যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। বাদীর হতদরিদ্র পিতা মোজাম মন্ডল মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ের পরপরই জামাইকে টিভি, সোনার গহনা, নগদ টাকা ও আসবাবপত্র দেন। এতে খুশি হতে পারেনি যৌতুক লোভী স্বামী একেএম ইব্রাহীম। টাকার জন্য প্রায় মারপিট করতে থাকেন মিতাকে। গত ১ জানুয়ারি বাদীনিকে যৌতুকের জন্য বেদম মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এ নিয়ে হলিধানী ইউনিয়ন পরিষদে আপোসরফা হয়। মুচলেকা দিয়ে স্ত্রীকে নিয়ে যান। পরে আবারো শিক্ষক ইব্রাহীম স্ত্রীকে মারধর করতে থাকে। ন্যায় বিচারের দাবিতে তৃতীয় স্ত্রী মিতা খাতুন আদালতে মামলা করার পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসারের কাছে নালিশ দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষক একেএম ইব্রাহীমের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪০৫ জনকে নিয়োগ দেবে সড়ক ও জনপথ অধিদপ্তর

সংসদের ইতিহাসে প্রধানমন্ত্রীর প্রথম বাজেট উত্থাপন

নীলফামারীতে কৃষিতে রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক কর্মশালা

বেলাবতে ১৮টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ভূমিকম্প হলে আমাদের করণীয় ও বর্জনীয়

সরিষাবাড়ীতে ফেস্টুনে যুবলীগ নেতার ছবি পোড়ানোর অভিযোগ

হরিণাকুন্ডুর কাপাশাটিয়া বাউড়ে দুর্বৃত্তের বিষ প্রয়োগে তিন লক্ষ টাকার মাছ নিধন

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে শিশু হত্যা মামলা, ক্লিনিক মালিক গ্রেফতার

ঢাকার দুই সিটির নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জ ও নির্বাচন স্থগিত চেয়ে রিট

হোমনায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমা আহমাদ