crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে যুবলীগ ও মানবাধিকার কর্মী পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
সুজন ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের আমির মন্ডলের ছেলে। তিনি নিজেকে কখনো যুবলীগ নেতা আবার কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে থাকেন। এ সব পরিচয় দিয়েই তিনি এলাকায় চাঁদাবাজি ও মনুষকে বিপদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছেন। সুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক সময় যারা চরমপন্থিদলের সদস্য ছিলেন, তাদের নেতৃত্বে গড়ে তুলেছেন চাঁদাবাজি সিন্ডেকেট। ফলে মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ইতোমধ্যে সুজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন জাহাঙ্গীর মন্ডল নামে এক ব্যক্তি। এদিকে হলিধানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া জানিয়েছেন, সুজন নামে তাদের কোন নেতাকর্মী নেই। অপকর্ম করতেই যুবলীগের নাম ভাঙিয়ে সুজন এলাকায় ব্যানার ফেস্টুন টাঙিয়েছে। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, সুজন ও নাটাবাড়িয়া গ্রামের ইসরাইল (ইছা খুড়া) ছেলে বদরউদ্দীন (বুদো) গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নাটাবাড়ীয়া গ্রামের ছানারদ্দীন মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডলের কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হাত পা ভাঙার হুমকি দেয়। একই গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মুক্তারসহ অনেকের কাছে চাঁদা চেয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে সুজন ও বুদোর বিরুদ্ধে। তবে বিষয়টি সুজন অস্বীকার করে বলেন, আমি চাঁদাবাজির সঙ্গে যুক্ত নই। শুধুমা জাহাঙ্গীরের সাথে মজা করেছিলাম।

এ ব্যাপারে জাহাঙ্গীর জানান, সুজন এবং বুদো ওরা দুজনে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাই আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাহাঙ্গীর এলাকায় নিরীহ মানুষ হিসেবে পরিচিত। আমি চাই সুজন এবং বুদোর এই অপকর্মের বিচার করা হোক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তী সরকার

বর্তমানে কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনও

ঝিনাইদহে ৩ ফার্মেসী মালিকের জরিমানা

রংপুরে ‘নুর হোটেল’ দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

রংপুরে ‘নুর হোটেল’ দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

পঞ্চগড়ে সাংবাদিকদের একাংশ প্রধানমন্ত্রীর প্রনোদনা পাওয়ায় বাকীদের ক্ষোভ