crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে যুবকের কৃষিযান উদ্ভাবন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

ইউটিউব দেখে ঝিনাইদহে উদ্ভাবনী কৃষি যানবাহন তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এক যুবক। করোনার এই মহামারিতে অবসর সময়ে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে এ কৃষিযান। মাত্র দুই মাসের ব্যবধানে বাবার সহযোগিতায় তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের সুবহান শাহের ছেলে রাকিবুল ইসলাম। বসতবাড়িতেই ওয়ার্কশপের কাজ করে মাত্র তিন লক্ষ টাকার যন্ত্রাংশ ক্রয় করে দুই মাসের ব্যবধানে এ যানবাহন তৈরি করা সম্ভব হয়েছে বলে জানান সুবহান শাহ। ইতোমধ্যে তৈরিকৃত গাড়িটি বিক্রয় করা হয়েছে এবং নতুন একটি তৈরি করার জন্য পরিকল্পনা করছে বলে তারা জানান।

রাকিবুল আরও জানান, সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে আরও কৃষি যানবাহন তৈরি করবে।

এলাকাবাসী মোঃ আনোয়ার মোল্লা বলেন, এলাকায় এমন একটি উদ্ভাবনী কৃষিযন্ত্র তৈরি করে এলাকার মানুষের কৃষিকাজের যানবাহন ব্যবস্থা সহজ করে দিয়েছে। সত্যিই আমাদের জন্য এটা গর্বের বিষয়। আমরা আশা রাখি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এরকম যানবাহন তৈরি করলে কৃষকের আরও বেশি উপকারে আসবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির স্মারকলিপি পেশ

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

ঝিনাইদহে স্কুল শিক্ষকসহ দুই জন করোনা রোগী শনাক্ত, জেলাজুড়ে আতঙ্ক!

নিজস্ব অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন আই.এইচ. সেবা সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

শৈলকুপায় পোশাকের দোকানে উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা