crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে দুর্নীতির অভিযোগে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বরের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০১৯ ২:২৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে দুর্নীতির অভিযোগে কুমড়াবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ১১জন মেম্বর সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান বাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ওই ইউনিয়নের ১১ জন সদস্য। এ সময় তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকারি বিভিন্ন প্রকল্প আংশিক এবং কাজ না করেই টাকা আত্মসাৎ করে আসছে। এ নিয়ে ইউপি সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও লাঞ্ছিত করেছেন। তার এই দুর্নীতিমূলক কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ইউপি সদস্যদের।

তবে অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বলে দাবি করে চেয়ারম্যান বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিগত ইউপি নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে কাজ করেছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমার সুনাম নষ্ট করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের মেম্বররা প্রতিটি প্রকল্পের সভাপতি। তার এলাকায় কোন কাজ হলে তারা নিজে তা দেখভাল করেন। তাদের স্বাক্ষরে বিল পাশ হয়। এক্ষেত্রে আমার কোন দুর্নীতি করার সুযোগ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সুষ্ঠু তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের মেলান্দহে দেড় টন চোরাই চাল উদ্ধার

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্ণারের অনবদ্য সৃষ্টির চিত্র ধারণের প্রশংসা করলেন বনমন্ত্রী

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর “অদম্য স্কুল”-১২’র উদ্বোধন

কচুরিপানা নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে, ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে : বাণিজ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

ডোমার থানা পুলিশের অভিযানে চুরি ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

ডোামার পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত