crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ডিএপি সারের মূল্য কমায় কৃষকলীগের আনন্দ র‌্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৩, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ডি এ পি সারের মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলছুম স্মৃতিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে কৃষকলীগের এক আনন্দ মিছিল করা হয়েছে। জেলা কৃষকলীগ, সদর উপজেলা ও পৌরকৃষকলীগ একত্রে আনন্দ মিছিল করা হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের মুজিব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সে সময় জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম বলেন, ডি এ পি সারের মূল্য প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন। তিনি বক্তব্যে আরও বলেন, জেলা, সদর উপজেলা ও পৌরকৃষকলীগকর্তৃক স্থাপনকৃত বিজয় দিবসের ৫০টি বিলবোর্ড রাতের আঁধারে কে বা কারা অপসারণ করেছে, এহেন ঘৃন্য কর্মকান্ডের প্রতিবাদে তিনি তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আশরাফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এস উজ্জল, অর্থ সম্পাদক অ্যাড. আব্দুল খালেক সাগর, দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার, সদর থানা কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু, পৌর কৃষকলীগের আহবায়ক হাবিবুল্লাহ বাচ্চু প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুর এস.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনঃ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হোমনায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা, ১৬ জনের জেল-জরিমানা

হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয়

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাতামূহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

ময়মনসিংহে অভিনব কায়দায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছি’নতাই

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

পঞ্চগড়ে স্বল্পমূল্যে হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য বিতরণ

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম