crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। রোববার সকালে সদর উপজেলার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো: নুর আলম সিদ্দিকী। সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৩ দিনব্যাপী এই কর্মসূচিতে অপুষ্টিজনিত রোগ সমুহের প্রতিকার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে খুলনা বিভাগের ৩০ জন কৃষিকর্মকর্তা, শিক্ষক, ইমাম ও পুরোহিত এতে অংশগ্রহণ করেছেন। কর্মশালার কো-অর্ডিনেটর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খানজাহান আলীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ গ্রেফতার

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে চাকরি দিলেন জামালপুর পৌরসভার মেয়র

হোমনায় লকডাউন বাস্তবায়নে কঠোর ইউএনও রুমন দে, ৬ জনের জরিমানা

দেবীগঞ্জে প্রতিবন্ধী ছেলেকে বলাৎকারের অভিযোগ

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন

চকরিয়ায় চিত্রশিল্পী সরওয়ার ‘হত্যার’ বিচারের দাবিতে মানবন্ধন

ডিমলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

এস আলমের হাজার কোটি টাকার জমি জব্দ

ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

তিতাসে ‘নবধারা’সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ