crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৯, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামে বিয়ের আসর থেকে জীবন চৌধুরী টিটন নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে তাকে আটক করা হয়। আটক টিটন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, টিটন নিজের নাম পাল্টে শ্রাবন বলে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামে একটি মেয়েকে বিয়ে করছিল। এসময় পরিবারের লোকজনের তার আচরণে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে সদর থানার এস আই শাখাওয়াত হোসেন তাকে আটক করে। উদ্ধার করা হয় একটি ভুয়া পরিচয়পত্র। তার নামে মহেশপুর থানায় ৩ টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, টিটন বিভিন্ন সময় নিজেকে সেনা কর্মকর্তা, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ৪ থেকে ৫ বিয়ে করেছে। তার বর্তমানে স্ত্রী ও একটি ছেলে আছে। তার বাবা সিরাজুল ইসলাম এলাকায় জামাত নেতা হিসেবে পরিচিত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে জমজমাট বালির ব্যবসা, নষ্ট হচ্ছে পরিবেশ

নাগরপুরে অবৈধ বালুবাহী ট্রাক্টরের কারণেই দ্রুত ভাঙছে রাস্তা-ঘাট, বাড়ছে জনদুর্ভোগ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

বীরোচিত পুলিশকে কেন্দুয়া প্রেসক্লাবের সংবর্ধনা

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

সুন্দরগঞ্জে ৫৬পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ডেভিল হান্টের অভিযানে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা -০২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা

সেখানে ভোট দিতে হবে, যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো: সারজিস আলম