crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩০, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

আলোচনাসভায় বক্তারা সমাজ থেকে ‘অন্যায়’- ‘অপরাধ’ দূর করতে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতা ও কমিটিকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনাসভা শেষে কমিউনিটি পুলিশিং কর্মকাণ্ডে অবদান রাখায় হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৫ দিনের রিমাণ্ডে এক/এগারোর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

জামালপুরে শুরু হলো মাসব্যাপি পুলিশ নারী কল্যাণ সমিতির শিল্প মেলা

কারসাজি করে মিলাররা চালের দাম বাড়িয়েছে : কৃষিমন্ত্রী

হোমনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ মাদক কারবারি গ্রেফতার

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনন্দ র‍্যালি

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনন্দ র‍্যালি

কচুরিপানা নিয়ে পরীক্ষা- নিরীক্ষা চলছে, ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

হোমনায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন