crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। এসময় বক্তারা সমাজ থেকে দুর্নীতি দূর করতে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গফরগাঁওয়ে ডিবি’র সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন

জামালপুরে চিকিৎসককে লা*ঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

মাগুড়ায় আ’গ্নেয়াস্ত্র হাতে সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ডোমারে নন এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে প্রনোদনা বিল বিতরণ