crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আদালতে মামলা থাকা সত্ত্বেও জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ॥ বাদী প্রশাসনের ঘুরছে দ্বারে দ্বারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সহকারী জজ আদালতে মামলা থাকা সত্ত্বেও শহরের কাঞ্চননগর এলাকায় বিরোধপূর্ন জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালীর বিরুদ্ধে। বর্তমানে মামলার বাদী উপায় খুঁজতে প্রশাসনসহ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

জানা গেছে, ১৯৬৪ সালে শহরের কাঞ্চননগর গ্রামের মৃত মহাসিন আলীর কাছ থেকে একই গ্রামের মহিরন নেছা ২৬ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। ২০১৩ সালে ভাগবন্টন নিয়ে মৃত গোলাম মোস্তফার ছেলেদের সাথে বাগবিতন্ডা হয় মহিরন নেছার। ওই সময় উপায়ান্তর না পেয়ে মহিরন নেছা বাদী হয়ে সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা(যার নং-৬৬/১৩) করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। চলতি ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকায় মামলার বিবাদী কামাল হোসেন জোরপূর্বক ওই জমিতে গাছ গাছালি কেটে বিল্ডিং নির্মাণ করছেন। বাদী মহিরনের ছেলে হারুন বাধা দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এঘটনায় সদর থাকায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। এরপর নির্মাণ কাজ বন্ধ করার জন্য সদর থানায় ও পৌর সভায় অভিযোগ দিয়েও অজ্ঞাত কারণে কোন প্রতিকার পায়নি বলে বাদীর ছেলে অসহায় হারুনের অভিযোগ। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ ব্যাপারে বিবাদী কাজী কামাল হোসেন জানান,আদালতে একজন মামলা করতেই পারে। আমার সকল কাগজপত্র আছে এবং আইনকানুন মেনেই আমি বাড়ি নির্মাণের কাজ করছি।

ঝিনাইদহ জজ আদালতে অ্যাড. শফিউল আলম জানান, বিবাদী ৮৪শতক জমির মধ্যে ২৬শতক জমির খাজনা রশিদ ও নাম খারিজের কোন কাগজপত্র জমা দেয়নি এবং আদালতে মামলাটি চলমান রয়েছে। তাই পৌরসভা ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য প্লানপাসের কোন অনুমতি দিতে পারে না।

বিষয়টি নিয়ে পৌরসভার কার্য্য সহকারী হাবিবুর রহমান জানান,মামলার ধরন বুঝে আমরা প্লান পাসের অনুমতি দিয়ে থাকি। আর যদি কেউ আদালতের মামলা গোপন করে প্লানপাসের অনুমতি নিয়েও থাকে তাহলে পরবর্তীতে সেটি বাতিল বলে গণ্য হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর সরকারি কলেজে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলম বিরতি

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মধুপুরে একরাতে কৃষক জয়নালের পাচটি গরু চুরি, বাড়িতে কান্নার রোল

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ

পঞ্চগড়ে আরও ৪ ক’ঙ্কাল চু’রির অভিযোগ

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে দেশীয় অ’স্ত্র ও মোটরসাইকেলসহ খুলনার ২ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সংবাদটি গুজব

পঞ্চগড়ে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শৈলকুপায় করোনায় মৃত বলে খাটিয়া দিলেন না গ্রামবাসী, এলেন না স্বজনরাও, লাশ দাফন করল ইসলামী ফাউন্ডেশন !

ঝিনাইদহে সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’!

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি