crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে অগ্নিদগ্ধ সেই ভিক্ষুক জামেনা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করালেন যুবলীগ নেতা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৪:০১ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বিজয়পুর গ্রামের উত্তর পাড়ায় অগ্নিদগ্ধ বৃদ্ধা ভিক্ষুক জামেনা বেগম (৭০)’র চিকিৎসার ব্যয়ভার নিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা। বৃহস্পতিবার সকালে তার বাড়ী থেকে এনে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ভিক্ষুক জামেনা বেগম এধরনের সহযোগিতা পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, দু’দিন হলো কেউ খবর নেয়নি। রাজাই প্রথম এসে আমাকে সাহায্য করেছে এবং হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। আল্লাহ তার মঙ্গল করুক। এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, লিখন হোসেন ও সবুর আহম্মেদ।

বিশিষ্ট সমাজ সেবক ও তরুন যুবলীগ নেতা রাজা জানান, গত সোমবার দুপুরে বৃদ্ধা জামেনা বেগম ভিক্ষা করে বাড়ীতে আসে। করোনা থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে হাত-পায়ে তাপ নিয়ে ঘরে প্রবেশের সময় গায়ের কাপড়ে আগুন লেগে যায়। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভায়। ততক্ষণে তার শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। দু’দিন চিকিৎসার অভাবে যন্ত্রণায় ছটফট করছে জামেনা বেগম। ফেসবুকের মাধ্যমে সংবাদ পেয়ে ইব্রাহিম খলিল রাজা দলীয় নেতাকর্মীদের নিয়ে ভিক্ষুকের বাড়ীতে ছুটে যান। এসময় তিনি সহযোগিতা করেন। সেই সাথে তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী বলেন, অগ্নিদগ্ধ বৃদ্ধা ভিক্ষুক জামেনা খাতুনকে আজ সকালে রাজা নামের এক যুবক হাসপাতালে ভর্তি করে। আমি তার খোঁজ খবর নিয়েছি। তার শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে। হাসপাতালের পক্ষ থেকে তাকে সকল প্রকার সুযোগ- সুবিধা দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা

জামালপুরে পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই: ম্যাথিউ মিলার

কুমিল্লায় ৮৫টি পূজামন্ডপে এমপি বাহারের অনুদান প্রদান

কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু

রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ডোমারে সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ