crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯০!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ক্রমশ মৃত্যুর মিছিল বাড়ছে ঝিনাইদহে। প্রতিদিন শহর ও গ্রামের পরিচিতজনরা মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে মারা গেছেন ৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ জন। মৃত ব্যক্তিরা হলেন শহরের নতুন কোর্টপাড়ার ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য আলফাজ উদ্দীন কবির, চাকলাপাড়ার এনজিও কমী বাদল, শৈলকুপার লক্ষীপুর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান, পৌর এলাকার শ্যামপুর গ্রামের নজির মন্ডলের স্ত্রী শুকজান বেগম, হরিনাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামের আমিনুল ইসলাম রুকু ও কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ইসমাইল হোসেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের পরীক্ষার রিপোর্ট যদি পজিটিভ আসে তবে সোমবার সঙ্গে কাউন্ট হবে বলে তিনি জানান।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম জানান, সেখানে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে মৃত মতিয়ার রহমান শনিবার রাত ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। একটু পরেই তার মৃত্যু হয়। আর শুকজান নেছা রোববার বেলা ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসলে তিনিও মারা যান। পরে উভয়ের নমুনা এন্টিজেন টেস্ট করা হলে দেখা যায় তাদের করোনা পজিটিভ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতী সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন

তজুমদ্দিনে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ৭ কি.মি. বেড়িবাঁধ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে টিবি, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিড-১৯ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

করিমগঞ্জে জাপা মহাসচিব চুন্নুসহ ৮৩ জনের নামে মামলা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের সহায়তা প্রদান

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ ইসির