crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া হাজি রফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে চলতি বছরের বরাদ্দকৃত স্লিপ, প্রাক ও ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়ম ও প্রকল্পে নামমাত্র কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কালিচরনপুর ইউনিয়নের মান্দারবাড়ীয়া হাজি রফিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চলতি ২০১৯/২০ অর্থবছরে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দেখিয়ে ক্ষুদ্র মেরামত প্রকল্পের ১,৫০,০০০ টাকা বরাদ্দ করেন । বরাদ্দের এই ১,৫০,০০০ টাকা তিনি স্কুল মেরামতের কাজে না লাগিয়ে নতুন দুই রুম বিশিষ্ট টিন শেডের কক্ষ তৈরি করছেন যাতে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের ইট,বালি ও খোয়া। কোন প্ল্যান না করেই নিজের ইচ্ছামত মাটির নিচেই কোনমতে এক সারি দশ ইঞ্চি গেঁথে এর ওপর পাঁচ ইঞ্চি করে গাঁথা হচ্ছে। এক হল তিন নাম্বার সারির ইট, তারপর নির্মাণের ভিত্তি দুর্বল হওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান নিয়ে জীবনের ঝুঁকির প্রহর গুনছেন স্থানীয় সচেতন মহল।তারা বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে যে টাকা স্কুলের ক্ষুদ্র মেরামতের কাজ দেখিয়ে নেওয়া হয়েছে তা দিয়ে যদি স্কুলের পুরাতন বিল্ডিং’র কাজ করানো হয় তবে পুরাতন ওই বিল্ডিং এর নতুনত্ব ফিরে পাওয়া সম্ভব। তারা এ ও বলেন, প্রধান শিক্ষিকা এবছরের স্লিপ, প্রাক ও ক্ষুদ্র মেরামত প্রকল্পের নামমাত্র কাজ ও নিম্ন মানের সামগ্রী ক্রয় করে মনগড়াভাবে ভাউচার তৈরি করে শিক্ষা অফিসে জমা দিয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগসাজশ করে ফায়দা লুটিয়ে নিচ্ছেন। ফলে শিক্ষার গুণগত মান ও সরকারের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা খাতুনের কাছে প্রকল্পের কাজ কে করছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবকিছু করছেন। আমি কিছু জানি না, আমি শুধু দেখভাল করছি।

বিষয়টির ওপর ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুধাংশ কুমারের সাথে কথা হলে তিনি অস্বীকার করে বলেন, আমরা শুধু বাজেট পাস করেছি, কাজটি অ্যাডোব কমিটির মাধ্যমে প্রধান শিক্ষিকাই করছেন। এছাড়াও কাজের ইস্টিমেট দেখতে চাইলে প্রধান শিক্ষিকা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেউই দেখাতে পারেননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিএনপি কি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায়: প্রশ্ন তথ্যমন্ত্রীর

বিএনপি কি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায়: প্রশ্ন তথ্যমন্ত্রীর

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

জামালপুরে অ*পহৃত  এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

ইসতিগফারে গুনাহ মাফ

ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

খরস্রোতা আমাজনে সেতু না হলেও পদ্মায় সেতু নির্মাণে বিশ্ববাসী অবাক: এলজিআরডি মন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে শত্রুতা, পুলিশ মোতায়েন

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন