crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, নেপথ্যে পরকীয়া !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০১৯ ৩:৪৭ অপরাহ্ণ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে নেপথ্যে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার ঘটনা রয়েছে বলে তার স্বামী শোভন জানায়। আহত অবস্থায় নববধুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত ১২ মে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মতিয়ার রহমানের ছেলে পুলিশ সদস্য শাহজালাল রহমান শোভনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামের জাহিদুল ইসলাম সাচ্চু মিয়ার মেয়ে শাহিনা খাতুনের। বর্তমানে শোভন ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত আছেন। গত ৮ জুন থেকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করে।

শাহিনা খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই কারণে-অকারণে তাকে মারধর করে পুলিশ সদস্য শোভন। মঙ্গলবার সকালে শাহিনা খাতুন ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বললে গালি-গালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে দুপুরে তাকে ঘরের মধ্যে আটকে রড দিয়ে মারধর করে। এমনকি তাকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য দরজা খুলতে বলে। শোভন দরজা খুলে দিলে মেয়েটি ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে শোভন তাকে ধারালো বটি দিয়ে তাড়া করে। তখন লোকজন শাহিনাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ সদস্য শাহজালাল রহমান শোভন বলেন, আমি আমার স্ত্রীর মোবাইল ফোন প্রায়ই বিজি পাই, সে রুবেল নামে একটা ছেলের সাথে কথা বলতো যার নাম্বার ০১৯২৬২০৭০৭২। মোবাইল এত বিজি কেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কোন জবাব দেয়নি। এছাড়াও পারিবারিক কিছু সমস্যার কারণে তাকে চড়-থাপ্পড় মারতে বাধ্য হয়েছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী’র বিদায় সংবর্ধনা

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী’র বিদায় সংবর্ধনা

হোমনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি পালন, সব নাগরিক সেবা বন্ধ

পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

চীন থেকে কিট ও পিপিই নিয়ে এলো বিমানবাহিনী

ডোমার উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে ১৯ সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে চায় ইসি

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত