crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় দু:সাহসিক চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিচারক আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। তারা গত সাত মাস ধরে পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির সাকিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে প্রথমে সেটি বিকল হয়েছে বলে মনে করেন আহমাদুল কবির সাকিল। পরে একজন মিস্ত্রি ডেকে আনলেও দরজা খোলা সম্ভব হয়নি। এতে তার সন্দেহ হলে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তিনি দেখতে পান, জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ এবং মূল্যবান মালামাল খোয়া গেছে।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, “আমার ভবনের পাঁচটি ইউনিটের মধ্যে এই প্রথম চুরির ঘটনা ঘটল। ভবনে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে ঘটনার সময় সেটি সচল ছিল না। আমার ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরাটি অকার্যকর করে এরপর চুরির ঘটনা ঘটিয়েছে।”

ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শহরে সাম্প্রতিক সময়ে গ্রিল কেটে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত সপ্তাহে শহরের সেগুনবাগ আবাসিক এলাকায় অধ্যাপক রফিকুল ইসলামের তিনতলার বাসায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানালার গ্রিল কেটে চুরি হয়। এর কয়েক দিন আগে মিয়াপাড়া নতুন কুঁড়ি মোড়সংলগ্ন ব্যবসায়ী মাহবুবের বাসাতেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে। এছাড়া প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকায় গ্রিল কেটে চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয়রা রাতের টহল জোরদার এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ধ’র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত পলাতক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, ৯.৪ ডিগ্রি রেকর্ড

বড়পুকুরিয়া কয়লাখনির সাবেক ছয় এমডিসহ ২২ কর্মকর্তা কারাগারে

কয়রায় ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

পূর্বের রেকর্ড ছাড়িয়ে এবার পাগলা মসজিদের দান বাক্সে মিলল সাড়ে ৫ কোটির অধিক টাকা

শৈলকুপায় ঘুড়ির শিং এর আঘাতে প্রাণ গেল কিশোরের

রংপুরে ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ বিড়ি উদ্ধার, আটক-১৯

চকরিয়ায় সাব-রেজিস্ট্রারসহ গ্রেপ্তার-২

ঈদ-উল-আযহা উপলক্ষে বিন্নাটী ইউনিয়নে বিনামূল্যে  ভিজিএফ এর চাল বিতরণ

হার্ট সুস্থ রাখতে করনীয়