crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৭, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।। 

জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়।

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম (রনি) এর নেতৃত্বে জামালপুর সদর উপজেলায় বিভিন্ন শহীদদের পরিবারের বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

২৭ মার্চ বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর এলাকার রঘুনাথপুর গ্রামের শহিদ সাফওয়ান আখতার (পিতা মোহাম্মদ আখতারুজ্জামান) এর স্বজনদের হাতে এই ঈদ উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড তিনি তুলে দেন।

এ সময় ডা. তারিকুল ইসলাম (রনি) বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এ সামান্য উপহার পৌঁছে দিতে এসেছি। আপনারা তা গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। জুলাই অভ্যুত্থানে শহিদের অবদান কখনও ভুলার নয়। আমরা সকল শহীদের আজীবন স্মরণ করবো। তিনি আরও বলেন ভবিষ্যতেও জুলাইয়ের বীর শহিদের পরিবারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুরূদে মাগফেরাত

ভার্চুয়াল কোর্টকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস

পঞ্চগড়ে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ১০ মা’দক কারবারি গ্রেফতার

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

ঘোড়ঘাটে ২৯টি পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় যৌতুকের দাবিতে ২ সন্তানের জননীকে বেধড়ক মারধর