crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা নাজমুল হাসানের গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। ২ জুন সোমবার সকালে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজমুল জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। আটকরা হলেন, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া এবং সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত।

২ জুন সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘১ জুন রোববার রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। পরে তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৩দিন ধরে ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এই সুবাদে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের কিছু কর্মী অবৈধভাবে এই চালগুলো কিনে নেন। পরে সরকারি বস্তা পাল্টে তাদের গুদামে মজুদ করে রাখেন।
চালগুলো অন্য জায়গায় বিক্রির সময় সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি (৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত ৩জনকে আটক করে। এ সময় নাজমুল ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যান।

পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর ‘মুক্তি সংগ্রাম যাদুঘর ’ হতে পারে শিক্ষার্থীদের বড় পাঠশালা : ডিসি জামালপুর

নাগরপুরে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

ঝিনাইদহে লবণের মূল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদরোধে অভিযান , আটক ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় বাতিল হলো ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র

ড. ইউনূস সম্পর্কে ৪০ বিশ্বনেতার বিবৃতিকে বিজ্ঞাপন বললেন তথ্যমন্ত্রী

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

সীমান্তে ফের বি’স্ফোরণের শব্দ, বিমান থেকে গু’লিবর্ষণ

আটোয়ারীর দুই শিক্ষকের শাস্তি চায় অবিভাবকরা 

গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি