crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে গরীবের ২৫০০ টাকার নামের তালিকায় জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা ও তার স্ত্রীর নম্বর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২০ ১:২১ অপরাহ্ণ


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরে ২৫০০ টাকার নামের তালিকায় নাম গরীবের হলেও ফোন নম্বর জামালপুর জেলা পরিষদ সদস্যসহ আওয়ামী লীগ নেতা ও নেতার স্ত্রীর ফোন নম্বর সংযুক্তির অভিযোগ পাওয়া গেছে। 
করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ২৫০০ টাকা আর্থিক সহায়তার তালিকায় দুর্নীতির মাধ্যমে জামালপুর জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।এছাড়া জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরকারি সহায়তার তালিকায় এক গরিব-অসহায় মহিলার নামের পাশে তার মোবাইল নম্বর যুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে তূণমূল পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ত্রান কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় হাবিবুর রহমান দুলাল’কে।
উক্ত তালিকায় অধিক পরিমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। জেলা পরিষদের সদস্য ছাড়াও দুইজন অসহায় গরীব ব্যক্তির মোবাইল নম্বরের জায়গায় ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তারের মোবাইল নম্বর এবং তার স্ত্রীর মোবাইল নম্বর সংযুক্ত পাওয়া যায়।
এছাড়াও প্রস্তুতকৃত তালিকায় একজনের নাম ব্যবহার করে অন্য আরেকজনের মোবাইল নাম্বার ব্যবহারের অনেকগুলো প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন গণমাধ্যমকে জানান, এই তালিকার নম্বরসমূহ কয়েক দফায় সংশোধন করার পর ১৬মে সাবমিট করা হয়েছে। কোনো নম্বর একাধিকবার সংযুক্ত হওয়ার সুযোগ নেই। এরপরও যদি কারো কোন অভিযোগ থাকে, তবে লিখিত অভিযোগ জানালে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের সরকারি গাছ কেটে জ্বালানী বানাচ্ছে কর্মকর্তারা

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

স্কুল শিক্ষিকাকে রাস্তায় গতিরোধ করে যৌ’ন নি’পীড়নে থানায় মামলা, নি’পীড়নকারী গ্রে’ফতার

স্কুল শিক্ষিকাকে রাস্তায় গতিরোধ করে যৌ’ন নি’পীড়নে থানায় মামলা, নি’পীড়নকারী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে আরও ১৪জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৭৫৪ জন

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হা*মলা না করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা