crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় বেগম রোকেয়া দিবসে ৩ জয়িতাকে সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ২:১১ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ৩জন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার(৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান মোড়গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম,জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত প্রমুখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৩জন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা পাওয়া ৩নারী জয়িতা হলেন- সফল জননী নারী ক্যাটাগরিতে মঞ্জুমা বেগম, সমাজ উন্নয়নে আরজিনা বেগম ও অর্থনৈতিক উদ্যোক্তা হিসেবে শিরিন আকতার। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

করোনায় সারা দেশে আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫

ডুলাহাজারায় বন্যহাতির মৃত্যু,গোপনে দাফন

ইবির মেধাবী ছাত্রী তিন্নির রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড়

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

ইসির বিরুদ্ধে রুল জারি

ডোমার ইউপি নির্বাচনে ৩ টিতে ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা  ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

আপনারা ধরছেন চুনোপুঁটি, রাঘববোয়ালদের ধরবে কে: দুদককে হাইকোর্টের প্রশ্ন

জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত