crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অনির্বান চ্যাম্পিয়ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১০, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি॥ “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। মঙ্গলবার(১০মার্চ) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাঠালী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন ও অনির্বান বিদ্যাতীর্থের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন জলঢাকা সরকারি কলেজের প্রভাষক নির্মলেন্দু রায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃষ্ণা কাবেরী বিশ্বাস ও দীলিপ কুমার রায়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অক্সফার্ম বাংলাদেশ ও চ্যানেল আইয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতায় উপজেলার ৫৭ টি স্কুল মাদরাসা অংশগ্রহণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্যক্তিগত গাড়িতে ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাবে

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুর থেকে গুঁড়া মশলার প্যাকেটে হেরোইনসহ এক নারী ও ডেমরা থেকে পিস্তলসহ এক যুবক গ্রেপ্তার

জামালপুরে করোনায় মৃত লাশের পাশে নেই কোন স্বজন

চকরিয়া থানা-ট্রাফিক জোনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

পঞ্চগড়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

ডোমারে ল্যাম্বের প্রজেক্ট ক্লোজিং সভা অনুষ্ঠিত

চকরিয়ায় চিংড়ি জোনে মৎস্য চাষিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

চট্টগ্রামে নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মী গ্রেফতার