crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জলঢাকার উপ-নির্বাচনে মেয়র পদে নাসিব সাদিক বিজয়ী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

 

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকা পৌর নির্বাচনে মেয়র পদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রয়াত মেয়রের ছেলে নাসিব সাদিক হোসেন নোভা।বেসরকারি ফলাফলে নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৫৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র ফয়সাল ফাহমিদ চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) প্রতীকে নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এই নির্বাচনে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মোবাইল ফোন প্রতিকে ৩ হাজার ৩৩৫ ভোট পান উপজেলা জামায়াতের আমির ছাদের হোসেন।রবিবার(২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ১৮টি ভোটকেন্দ্রে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে ও গণনার পর বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের হলরুমে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ হাজার ১৯১ জন।তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৭৪ ও মহিলা ১৮ হাজার ৪১৭ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৯ জানুয়ারি মেয়র ও উপজেলা কৃষক লীগের সভাপতি ইলিয়াস হোসেন বাবুলের আকস্মিক মৃত্যুতে মেয়র পদটি শুন্য ঘোষণা করা হয়েছিল। প্রয়াত সাবেক পৌর মেয়র বাবুলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের নাসিব সাদিক হোসেন নোভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডুর হোসেন আলী কামিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ নিয়ে তোলপাড় !

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

নীলফামারীর ডিমলায় ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

কোনো শিশুই যেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন ঢাকার ডিসি

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

নাসিরনগরে প্রয়াত ১৬ শিক্ষক ও কর্মচারী স্মরণে শোক সভা

ইউএনও – ওসির নাম্বার ‘ক্লোন’ করে প্রার্থীদের কাছে ‘টাকা’ দাবি

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিকের ডিজিসহ দুই জনের মৃত্যু!

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর পুনর্মিলনীতে দলীয় জার্সি উম্মোচণ, ওয়ারিওয়ার্স টীম লড়বে ৪ ডিসেম্বর