crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে কিশোরগঞ্জের পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৯, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেছেন।

মঙ্গলবার তিনি ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার আওতাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা সুবিধা, ছুটি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন পুলিশ সুপার। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

তিনি নিয়মিত টহল কার্যক্রম জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, চো*রাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং চু*রি, ছি*নতাই ও ডা*কাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এছাড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, ‘জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে। এ লক্ষ্যেই মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে কেটিভি বাংলার উদ্যোগে খাদ্য সহায়তা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

দিঘলিয়ায় মি’থ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা: ইসি

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

গৌরীপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রংপুরে পুলিশের লাঠিচার্জে সংবাদকর্মী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়ায় আশা‘র উদ্যোগে ১৩‘শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জে ‎বসতবাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধের জেরে রাজমিস্ত্রিকে কু*পিয়ে জখম, থানায় মামলা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার