crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিলাহাটি থেকে রেলপথ নেপাল ও ভূটানে যুক্ত হবে : রেলমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১, ২০২০ ২:৫৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
চিলাহাটি থেকে রেলপথ নেপাল ও ভূটানে যুক্ত হবে, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে বাংলাদেশ-ভারতের জিরো পয়েন্টে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজন এমপি।
শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশের ৭৮২ নং পিলারের কাছে অনুষ্ঠিত চিলাহাটী-হলদীবাড়ী রেলপথের নির্মাণ কাজে বিএসএফ ও বিজিবির সমন্বয় বৈঠকে ২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ তৈরী হবে এবং চলতি বছরের জুন মাসে চিলাহাটী-হলদীবাড়ি রেল পথের নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন। এই রেল পথটি নির্মিত হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভারত কলকাতা থেকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে এ অঞ্চলে রেলগাড়ী চালাতে চাইলে সময় বাঁচাতে পারবে বলে তিনি জানান। এ সময় নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পিপিএম, বিপিএম, বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনাক মামুনুল হক। রেলওয়ে পশ্চিমাঞ্চরের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ্ মাসুদুর রহমান, প্রককল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ভারতীয় বিএসএফ ৬৫ ব্যাটালিয়েনের সেকেন্ড ইন কমান্ডার জগদীশ দাওয়াই, উত্তরাঞ্চল রেলের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার দে, প্রকৌশলী তপন দাস উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের মৃত্যু, আহত ১১

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিদের সম্মেলন ও আইডি কার্ড বিতরণ

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন পলাশবাড়ীর নবাগত ইউএনও

সারা দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৯

থানায় মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ নেই: আইজিপি

চা শিল্পের বিকাশ ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

বৃহত্তর কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নবনিযুক্ত আইজিপি’র পরিচিতি সভা

জামালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার আফরোজা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত

কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না’—কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী