crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাটমোহর ডিগ্রি কলেজ ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে ৪ শিক্ষকের চাকুরি!! সরকারিকরণের পর ধরা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

নিবন্ধন সনদে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দীর্ঘ বছর ধরে শিক্ষকতা করছেন প্রভাষক মো. নাসির উদ্দিন, খন্দকার ইফতেখার আহম্মেদ, মো. আমির হোসেন ও মোছা. রাজেদা খাতুন। পাবনার ‘চাটমোহর সরকারি কলেজ’ এর এই ৪ শিক্ষক, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হননি বলে মন্তব্য করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ)। উক্ত শিক্ষকগণের জাল সনদের বিষয়ে প্রতিবেদন গত ৭ জানুয়ারি কলেজের অধ্যক্ষকে পাঠিয়েছে এনটিআরসিএ। ৭ জানুয়ারি স্বাক্ষরিত প্রতিবেদনটি কলেজে এসেছে জানুয়ারির শেষ সপ্তাহে। কলেজ সরকারিকরণ হলে অধ্যক্ষের করা সনদ যাচাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত শিক্ষকগণের জাল সনদের তথ্য উঠে এসেছে।

জানা যায়, ২০১৬ সালে কলেজ জাতীয়করণের ঘোষণা আসার পর শুরু হয় শিক্ষকদের সনদসহ প্রয়োজনীয় ফাইল যাচাইবাছাই। ২০১৮ সালের ১২ আগস্ট সরকারিকরণ জিও (গভর্নমেন্ট অর্ডার) জারির পর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিবন্ধন যাচাইয়ে এনটিআরসিএ ’র কাছে পাঠায় গত বছরের ২৮ অক্টোবর (২৮-১০-২০১৯খ্রি:)। যাচাই বাছাই শেষে চলতি বছরের ৭ জানুয়ারি ৪ শিক্ষকের নিবন্ধন সনদ জাল বলে সংশ্লিষ্ট কলেজে চিঠি পাঠায়। চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জালিয়াতির আশ্রয় নেয়া ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

নিবন্ধন সনদে জালিয়াতির আশ্রয় নেয়া ওই ৪ শিক্ষক হলেন (১) বাংলা বিভাগের প্রভাষক মো. নাসির উদ্দিন, রোল-৪০১০৬০৫৫, পরীক্ষা-২০১০/৬ষ্ঠ। (২) বাংলা বিভাগের মোছা. রাজেদা খাতুন, রোল-৪০১২৮৪৬৮, পরীক্ষা২০১২/৮ম।(৩)ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের খন্দকার ইফতেখারুল আহম্মেদ, রোল-৪০৬১১১১৫০, পরীক্ষা-২০০৯/৫ম। (৪) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আমির হোসেন, রোল-২২০৩০৪৭১, পরীক্ষা-২০০৬/২য়। ৪ জনের মধ্যে মো. নাসির উদ্দিন ও রাজেদা খাতুন একই নামের অন্যজনের নিবন্ধনেরর রোল, রেজিঃ ব্যবহার করে সনদ তৈরি করে নিয়েছেন। আর আমির হোসেন ও খন্দকার ইফতেখারুল আহম্মেদ পরীক্ষায় অকৃতকার্য হলেও জালিয়াতির আশ্রয় নিয়ে ওই একই রোল ও রেজিঃ নম্বরে পাশ নম্বর দেখিয়ে সনদ বানিয়ে নিয়েছেন। যেটা যাচাইবাছাইকালে ধরা পড়ে। এরা সবাই অনার্স শাখা’র শিক্ষক।

বাংলা বিভাগের প্রভাষক মো. নাসির উদ্দিন বাদে অপর তিনজন গত কয়েক মাস আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মর্মে তথ্য মিলেছে। নিবন্ধন সনদে জাল জালিয়াতির আশ্রয় নেয়া খন্দকার ইফতেখারুল আহম্মেদ চাটমোহরের পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার এক মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফারাক্কা বাঁধ তুলে নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯২২

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

ট্রেনের বগিতে ফেন্সিডিল, র‌্যাবের অভিযানে আটক -১

জামালপুরে সেতুলী বেম্বো গার্ডেনকে দশ টাকা বেশি নেওয়ায় ২ হাজার টাকা জরিমানা 

হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি রেনু মিয়া মাস্টারের ইন্তেকাল

নওগাঁর ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে শোক প্রকাশ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: রিজওয়ানাহাসান

বালিয়াডাঙ্গীতে গৃহবধূ হ*ত্যা মামলার আসামি না ধরলে থানা ঘেরাও’র ঘোষণা

একটানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক