crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১০, ২০১৯ ২:০৮ অপরাহ্ণ

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় আব্দুল হাকিম ছোটন(২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ চিংড়ি প্রকল্পের খালে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালীর পাইল্যাপাড়ার পশ্চিমে মুফিজের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটেছ। নিহত আবদুল হাকিম ছোটন ওই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।তাছাড়া ছোটন একটি চিংড়ি প্রকল্পের পাহারদার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের বড় ভাই আব্দুল হামিদ জানান, ছোটনকে রাত ৮টার দিকে একটি চিংড়ি ঘেরে যাওয়ার পথে পূর্বের হুমকিদাতারা পিছন থেকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে খালের পানিতে ভাসিয়ে দিয়ে পালিয়ে যায়।ঘটনার সময় ছোটন আমার এক চাচাতো ভাই সোহেলের সাথে ফোনে কথা বলে-বলে হাঁটতে থাকে।এমতাবস্থায় ছোটন চিৎকার করেছে শুনেছে।পরে ছোটন ফোনে কথা না বলায় আমাকে ফোন করে জানাল সোহেল।এরপর আমি দৌড়ে গিয়ে দেখি ছোটন পানিতে ভাসছে। সেখান থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, কোরালখালীর সাবেক ইউপি সদস্য জামালের ভাই জয়নাল আবেদীনের মেয়ের সঙ্গে একই এলাকার নুরুল আলমের ছেলে শহীদুল্লাহর বিয়ের কথা ছিল। কিন্তু আগে থেকে সম্পর্ক থাকার কারণে এক সপ্তাহ আগে ছোটনের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এই বিয়ের কারণে শহীদুল্লাহ ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ডটি ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেজাউল করিম (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে ১০ বছরের সাজা থেকে বাঁচতে ২৮ বছর পালিয়ে থেকেও হয়নি শেষ রক্ষা আব্দুস সামাদের

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হু’মকি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার আটপাড়া উপজেলায় কোচিং বাণিজ্য করার অভিযোগে অর্থদণ্ড

সরিষাবাড়ীতে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষ আটক

জামালপুর জেনারেল হাসপাতালে চালু হয়নি বর্হিবিভাগের চিকিৎসা সেবা: ভোগান্তি রোগীদের

কেএমপি’র গোয়ন্দা পুলিশের অভিযানে সোর্স হত্যা এবং পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামী মোঃ আরিফুজ্জামান @ রাজু গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ে উপজেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ