crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘুষের জন্য দূর্গাপুরে দিনমজুরের পা ভেঙে দেওয়া সেই এএসআই ক্লোজড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

এএসআই হাফিজুর রহমান

অনলাইন ডেস্ক >> রাজশাহীর দুর্গাপুরে ঘুষের টাকার জন্য দিনমজুর সাইদুল ইসলামের (৫৫) পা ভেঙে দেওয়ার অভিযোগে দুর্গাপুর থানার সেই এএসআই হাফিজুর রহমানকে ক্লোজড করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এ আদেশ দেন।

এর আগে গত সোমবার (১০ জুন) রাতে ছেলেকে ছাড়াতে সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে ওই এএসআইয়ের বিরুদ্ধে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সাইদুলকে এএসআই হাফিজুর রহমান মারধর করেছেন। হাফিজুর রহমান অন্যায় করেছেন। ঘটনাটি তদন্তের জন্য তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করেও দেখা হচ্ছে।

জানা গেছে, সাইদুল ইসলাম উপজেলার চৌবাড়িয়া এলাকার বাসিন্দা। পুত্রবধূর অভিযোগের প্রেক্ষিতে সাইদুল ইসলামের ছেলে আসাদুলকে গত ১০ জুন আটক করেন হাফিজুর রহমান। পরে তিনি ছেলেকে ছাড়াতে গেলে ২০ হাজার টাকা ঘুষ চান হাফিজুর রহমান। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাফিজুর রহমান ক্ষুব্ধ হয়ে বাঁশ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন। বর্তমানে সাইদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনার পর ওইদিন রাতেই আসাদুলকে ছেড়ে দেন হাফিজুর রহমান। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় করোনায় কেড়ে নিল মিনার প্রাণ

ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

হরিপুরের বিভিন্ন ইটভাটায় কাঠ পুড়িয়ে করছে মারাত্মক পরিবেশ দূষণ

‘যুবরাই লড়বে, সবুজ প্রকৃতি গড়বে’ শ্লোগানে ঝিনাইদহে নদ-নদী দখল দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন

ইমরানকে দ্রুত মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে রংপুরে সাংবাদিক সমাবেশ

৪ জানুয়ারি থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

আওয়ামীনতা সুবৃরত সাংমার ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বি’ক্ষোভ মিছিল

আওয়ামীনতা সুবৃরত সাংমার ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বি’ক্ষোভ মিছিল

জামালপুরের ইসলামপুরে ৩টি গুদাম থেকে সরকারি ৩৮৮ বস্তা চাল উদ্ধার