crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানের শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

 

ময়মনসিংহ জেলা জেলা প্রতিনিধি।
সেবানীড় ফাউন্ডেশনের সংবর্ধনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব।
১৮ জুন বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা নীড় ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ বারের অধিক রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিঃ এর পরিচালক শামসুদোহা মাসুম।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেযারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রক্তদাতা শেখ বিপ্লব, রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুল আহামেদ নাসিম প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩০ বারের অধিক রক্তদাতা ৬ ব্যক্তি ও ৩ সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

সন্মাননা প্রাপ্তরা হলেন, দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ ইং সাল পর্যন্ত ৮৮ বার রক্তদান করেন। দৈনিক যুগান্তর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করেন। ৩০ ও ৪০ বার রক্ত দিয়েছেন হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম। এছাড়া গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি ও ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

ডোমারে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কার পেলেন মারুফ হোসেন

দিনাজপুর জেলা চাউল-কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান

আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যাঁরা

আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পেলেন যাঁরা

ঝিনাইগাতীর সেনাসদস্য ছুটিতে থেকেও মানবিক কাজে নিয়োজিত!

নেত্রকোনায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, জনদুর্ভোগ চরমে

এস আলমের দখলমুক্ত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি