crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে নব্বই বছরের বৃদ্ধ খোরশেদ আলী ও তার স্ত্রী আয়শা খাতুনকে (৭৫ কে) ছেলের বউ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। পুত্রবধূর নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আজ সোমবার গুরুদাসপুর থানায় গিয়ে হাজির হন ওই দম্পত্তি। বৃদ্ধ দম্পত্তির বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে। 

ওই গ্রামের প্রতিবেশীরা জানান, বৃদ্ধ দম্পতি একটি ছাপরা ঘরে থাকেন। তাও ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়ঃবৃদ্ধ হওয়ার কারণে ছেলে বাহারের স্ত্রী তাদের ভাল চোখে দেখে না। মাঝেমধ্যেই মারধর করে। খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের অন্য কোন সম্পত্তিও নেই। তিন ছেলের খরচে চলেন তারা। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে। কিন্তু ছোট ছেলে বাহারের স্ত্রী মঞ্জু বেগম (৩৭) শাশুড়িকে মাঝেমধ্যেই মারধর করে। হাতের কাছে যখন যা পায় তাই দিয়ে মারে। প্রতিবাদ করলে ভাত দেয়না।

আজ সোমবার থানায় আসার পথে তাদের কাছে থাকা ৪০০ টাকাও জনৈক ভ্যানচালক নিয়ে চম্পট দিয়েছে। তাদের করুন কান্নাকাটি দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা তাদের থানায় নিয়ে আসেন।

বৃদ্ধ খোরশেদ বলেন, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ খোঁজ নেয়নি।
 
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বৃদ্ধদের কথা শুনে অনাহারে থাকা বৃদ্ধা দম্পতির খাবারের ব্যবস্থা করেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন । এ সময় ওসি অভিযুক্ত পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান। 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে এবি ব‍্যাংকের এজেণ্ট ব‍্যাংকিং কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

চিলাহাটি-হলদিবাড়ি রেললাইনে ভারতীয় ইঞ্জিনের ট্রায়াল রান

চসিক নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে : মাহবুব তালুকদার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

চিলাহাটিতে গরুর খামারের বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ বিপন্ন, এলাকাবাসী অতিষ্ঠ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতীসন্তান শামীম আরা নিপা

জামালপুরে নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে পথে ঘুরছেন নূরুল ইসলাম 

বানেশ্বরে ভাড়া বাসায় যুবকের আ*ত্মহত্যা

ঝিনাইদহে যুবলীগ নেতা হ ত্যা মামলায় ৮ জনের যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড, ১জনের বেকসুর খালাস

ঝিনাইদহে জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পক্ষ পালন