crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজীপুর মহানগরীর পোশাক কারখানায় চুরি মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার, ১০ লাখ টাকা উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি পোশাক কারখানায় চুরির মামলার আসামি আলমাসকে (৩৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০ লাখ টাকা। গ্রেফতার আলমাস ঝিনাইদহ জেলা সদরের হলনবেডি এলাকার আবদুর রব জোয়ারদারের ছেলে।

মঙ্গলবার পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনিবার গ্রেফতার ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে বাকিদের ধরে আইনের আওতায় আনা যাবে। আসামিকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জড়িত বাকি আসামি ও টাকা উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন। পূবাইল থানার মাজুখান এলাকার এএম ফ্যাশন নামক পোশাক কারখানায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। পর দিন কোম্পানি পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পূবাইল থানায় ১০ লাখ টাকা চুরির মামলা করেন। তথ্য প্রযুক্তির সাহায্যে ঝিনাইদহ থেকে তিন দিনের মধ্যে টাকাসহ মামলার আসামি আলমাসকে গ্রেফতার করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক-২

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

শাহ আমানতে ২০টি স্বর্ণের বার উদ্ধার

মহেশপুরে আমা ইটের খোয়া দিয়ে জোরপুর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

করোনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেএপির মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

পঞ্চগড়ে নতুন করে আরও ২ জন করোনা শনাক্ত

পঞ্চগড়ে এসিআই ক্রপ কেয়ার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ