crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় বাঁধ পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২০ ১২:২৯ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন ও বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক। গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন সরকার আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন বাঁধ পরিদর্শন করেন। 
এসময় তিনি বালাসীঘাটের চারমাথা থেকে কাইয়ার হাট পর্যন্ত হেঁটে হেঁটে বাঁধের উপরে অবস্থানরত বানভাসি মানুষের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
এছাড়া সিপেজ (পানি চুয়ে পড়া) সংস্কারসহ বাঁধের বিভিন্ন সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। 
এরপর জেলা প্রশাসক আবদুল মতিন সরকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সৈয়দপুর এলাকায় বানভাসি মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, চিড়া, ডাল, চিনি, তেল, নুডুলস, লবণ সমৃদ্ধ প্যাকেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা একেএম ইদ্রিস আলী প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শ্রীমদ্দিকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

এবার দুঃসংবাদ পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত

হোমনায় শিক্ষা প্রতিবন্ধীর চেক ও ক্ষুদ্র ঋণ বিতরণ

সারা দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৬

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার শিক্ষক শাহজাহান ‘ভুয়া’ কাগজপত্র জমা দিয়ে অধ্যক্ষ হওয়ার দাবি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে